|
লিখেছেন রাহুল গুহ
|
তোমার সঙ্গে পাল্লা দিয়ে
সমস্তদিন চায়ের কাপে
ধোঁয়ার মত উড়ে বেড়াচ্ছি
ঘুরছি ফিরছি
চলতি ট্রামে ঘামের গন্ধ সঙ্গী করে উড়ে চলেছি
তোমার সঙ্গে পাল্লা দিয়ে
সমস্ত দিন
চায়ের দোকান উথালপাথাল
তোমার সঙ্গে পাল্লা দিয়ে
এক চিলতে মেঘের মতন
এ ছাদ থেকে অন্য ছাদে
কাপড়জামায় শুকিয়ে মরছি
পাখীর ডানায় ভরসা করে
চড়ুই জীবন বুকের মধ্যে আঁকড়ে ধরে
হাপিত্যেস ছুটে চলেছি
তোমার সঙ্গে পাল্লা দিয়ে
মেঘের মতন আকাশ চিরে
লন্ডভন্ড স্বর্গেতর জীবনযাপন
তোমার সঙ্গে পাল্লা দিয়ে
ঝরনাতলায় সুখ নেমেছে
চুঁইয়ে পড়া স্বপ্নগুলো মাথার মধ্যে
সূরে এবং অন্যসূরে
অনর্গল বেজে চলেছে
তোমার সঙ্গে পাল্লা দিয়ে
সমস্ত রাত ঝরনাতলায় স্বপ্ন এবং মেঘের সঙ্গে ঘর করছি
| Write comment |
This content has been locked. You can no longer post any comment. |
 |
রাহুল গুহ |
| About the author: |
| | |