|
একশ গোলাপ, দোয়েল আর বাঁশ পাতাকে ঘিরে |
|
|
|
লিখেছেন রানা পাল
|
বিন্দু বিন্দু মুহুর্ত্তে তোমায় দেখি
বুকের মধ্যে সেতার বাজায়
একশ গোলাপ,
বিন্দু বিন্দু মুহুর্ত্তে তোমায় দেখি
বুকের মধ্যে সেতার বাজায়
একশ গোলাপ,
রোমে রোমে
থির্ থির্ করে কাঁপতে থাকে বাঁশ পাতা,
শিষ দিয়ে, চোখ থেকে
উড়ে যায় এলোমেলো দোয়েল,
এই ভাবে দিন যায়,
আমি বড় হয়ে উঠি।
তার ছবি মুছে ফেলি
তোমার ছবি আঁকি,
সে কাঁদে
তোমাকে হাসাবার জন্যেই
তাকে কাঁদতে হয়।
আমি ভ্রুক্ষেপ করিনা,
গোলাপ, বাঁশ পাতা আর দোয়েলের শিষে
আমি পরিপূর্ণ হয়ে উঠি,
পরের বিন্দু মুহুর্ত্তের জন্যে অপেক্ষা করি।
জানি তুমি কোন দিন
ছুঁতে আসবেনা আমার হাত,
তবু এই ফিরে ফিরে চাওয়া
অপলক চারবার।
| Write comment |
This content has been locked. You can no longer post any comment. |
|